১৮ মার্চ ২০২৬

ওমর সানী থেকে অপু-বাঁধন-সাফা, ভোট দিয়ে কে কী বললেন

ভোট দিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘ভোট দিয়েছি।’ ছবি: ফেসবুক

চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘ভোট প্রদান আপনার আমার নাগরিক অধিকার। আমরা ভোট দিয়েছি। স্বতঃস্ফূর্ত উৎসাহে আপনিও আপনার ভোট প্রদান করুন।’

সাফা কবির লিখেছেন, ‘ভোট ডান। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া লিখেছেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম, অনুভূতি অদ্ভুত কিন্তু খুব আনন্দের।’ ছবি: ফেসবুক

অভিনেত্রী দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীর সঙ্গে ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমার ভোট আমার দায়িত্ব এবং অধিকার।

সংগীতশিল্পী আতিয়া আনিসা লিখেছেন, ‘আজ আমি আমার ভোট দিয়েছি। ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। নিজের দেশ, নিজের ভবিষ্যতের জন্য দায়িত্বশীল নাগরিক হওয়াটাই সবচেয়ে বড় গর্ব।'