প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের অধিকার ফিরিয়ে আনতে রক্ত দিয়েছি: গয়েশ্বর চন্দ্র রায়
||
কেরানীগঞ্জে নুর মোহাম্মদ নুরু মিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে দোয়া মাহফিল ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে দোয়া কামনা করেন নুর মোহাম্মদ নুরু চেয়ারম্যানের পরিবারের সকল সদস্যরা।আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চেয়ারম্যান বাড়ির উঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমাকে ভোট দেন বা না দেন আপত্তি নেই, যাকে ভালো লাগে তাকে ভোট দেন। তবে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমি রক্ত দিয়ে কাজ করেছি—এটা মনে রাখবেন।”তিনি আরও বলেন, “ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নিরাপত্তা দিতে পারি, আমার হাতকে শক্তিশালী করেন। আগামীর নির্বাচন দেশ ও মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এটি মানুষের অধিকার আদায়ের নির্বাচন।”দোয়া মাহফিল শেষে ট্রাষ্টের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।এসময় দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মানবতার উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত