প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সাগর-রুনি হ*ত্যা মা*মলার তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৪ বার পেছাল। কেন প্রতিবেদন দাাখিল করতে পারেনি তার ব্যাখ্যা চেয়ে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এসব আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন। একই সঙ্গে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বিচারক আদেশে উল্লেখ করেন, তদন্তকারী কর্মকর্তার প্রতি শোকজ পাঠানো হয়৷ ব্যাখ্যাকারীকে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত