প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে সব ধরনের অরাজকতা নির্মুলে র্যাব প্রস্তুত: কমান্ডার তানভীর হাসান
||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ ও ঢাকা ৭ আসনের যেকোন ধরনের অরাজকতা নির্মুলে র্যাব ১০ প্রস্তুত রয়েছে। ভোটের দিনে সকাল৮ টা থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে র্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি)বিকাল ৩ টার দিকে র্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানী কমান্ডার তানভীর হাসান শিথিল এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। পুরান ঢাকার কবি নজরুল সরকারী কলেজ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এরপরে তারা পার্শ্ববর্তী ঢাকা গভঃ মুসলিম হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের দ্বায়িত্ব ঢাকা ৬ ও ঢাকা ৭ আসন। এই আসনের নিরাপত্তা দ্বায়িত্বে আমরা আছি। প্রত্যেকটা কেন্দ্রে পেট্রোল ফোর্স ইতোমধ্যে চলে গেছে । প্রতিটি কেন্দ্রে ড্রোন ডগ স্কোয়ার্ড থাকবে। ইতোমধ্যে সকল কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যেকোনেো ধরনের গুজব ও নাশকতা মূলক কর্মকান্ড বানচাল করতে আমরা প্রস্তুত আছি। এবং আমাদের সেই সক্ষমতা আছে। ভোট শুরু থেকে গননা শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। এবং সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা সর্বদা তৎপর থাকবো। তিনি বলেন, নির্বাচনে পুলিশ,আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মুল করতে না পারলে র্যাপিড একশন ব্যাটেলিয়ন ও সেনাবাহিনী পদক্ষেপ নিবে। এসময় সাংবাদিকরা নির্বাচনে টাকা লেনদেনের বিষয়ে র্যাব কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে বলেন, এক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে এবং যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবে। নির্বাচন সুরক্ষা নামে একটি এ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে এ্যাপসে জানানো মাত্রই আমরা ব্যবস্থা নেবো।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত