প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে গৃহবধূ হ-ত্যা: ভাসুর সবুজ খলিফা গ্রেফতার
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খেজুরবাগ এলাকায় গৃহবধূ ফারজানা আক্তার (২৪) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তাঁর ভাসুর মো. সবুজ খলিফা (৩৬) কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।র্যাব জানায়, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। ফারজানা আক্তার চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঝালকাঠি থেকে ঢাকায় এসে কেরানীগঞ্জে শ্বশুরবাড়ির ভাড়া বাসায় অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, বাসায় অন্য কেউ না থাকার সুযোগে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।ঘটনার পরদিন ১৯ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানা-য় একটি হত্যা মামলা (নং-৩৬; ধারা ৩০২/৩৪, পেনাল কোড) দায়ের করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০-এর সহায়তা চান। র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে র্যাব-১০-এর একটি দল র্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগর-এর ডবলমুড়িং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সবুজ খলিফাকে গ্রেপ্তার করে।র্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তি ঝালকাঠির রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আবুল কালামের ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর তাঁর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।র্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, সন্ত্রাস, হত্যা, মাদক ও সংগঠিত অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত