প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রোজার আগেই ফলের বাজারে লাগামছাড়া দাম বৃদ্ধি
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
পবিত্র রমজান মাসের শুরুতে রাজধানীর বাজারে দেশি-বিদেশি প্রায় সব ফলের দাম বেড়ে গেছে। বিদেশি আপেল, মাল্টার মতো ফলের দাম প্রতি কেজি প্রায় ৪০–৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। দেশি ফল যেমন কলা ও বরইয়ের দাম বেড়েছে ২০–৫০ টাকা পর্যন্ত।বুধবার(১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি কলা প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা আগে ছিল ১২০ টাকা। সাগর কলা এবং সাবরি কলা বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকায়, বাংলা কলা ১০০–১২০ টাকায়।রমজান শুরুর আগে তরমুজের দাম কেজিপ্রতি ৭০–৯০ টাকা, পেয়ারার দাম ১০০–১৫০ টাকা, আনারস ৪০–৬০ টাকা এবং মৌসুমি বরই ১২০–২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁপের দাম কেজিপ্রতি ৮০–১০০ টাকা পর্যন্ত। এ দাম বৃদ্ধি মূলত গত ২–৩ দিনের মধ্যে ঘটেছে।বিদেশি ফলের মধ্যে রোজার সময়ে সবচেয়ে বেশি চাহিদা থাকে খেজুর, মাল্টা ও আপেলের। মাল্টার দাম কেজিপ্রতি বেড়ে ৩২০–৩৬০ টাকা, আপেলের দাম ৩৬০–৪০০ টাকা পর্যন্ত।ব্যবসায়ীরা বলছেন, রোজার চাহিদা বৃদ্ধি এবং নির্বাচনের প্রভাব সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে। এছাড়া পরিবহন খরচও কয়েক গুণ বেড়ে যাওয়ায় দাম বাড়ার কারণে তারা চাপের মুখে পড়েছেন।রামপুরার এক ফল বিক্রেতা বলেন, রোজার সময় প্রচুর ক্রেতা আসে, কিন্তু পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। তাই ২০–৫০ টাকা বেশি দিয়ে ফল কিনতে হয়।মহিউদ্দিন চৌধুরী নামে একজন ক্রেতা বলেন, রোজার আগে সব জিনিসের দাম বেড়ে যাওয়া যেন নিয়ম। এবারও সেই প্রবণতা বজায় আছে। সরকারের নজরদারি জরুরি।ফলে রোজার আগেই ফলের বাজারে লাগামছাড়া দাম বৃদ্ধি গ্রাহক ও বিক্রেতা উভয়ের জন্যই চিন্তার কারণ হয়ে উঠেছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত