প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
দক্ষিণ কেরানীগঞ্জে ভূমি তথ্য সংগ্রহে ক্যাম্পেইন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় জমির মালিকদের হোল্ডিং-এ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর হালনাগাদ কার্যক্রমে ভূমি তথ্য সংগ্রহে ক্যাম্পেইন চলছে।দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা কাচারি পাড়া এলাকায় কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি (দক্ষিণ) আওতায় ইউনিয়ন ভূমি অফিসে এ কার্যক্রম শুরু হয়েছে। ইউএনডিপি কর্তৃক পরিচালিত এ কার্যক্রম চলবে ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূমি মালিকদের সকল তথ্য সংগ্রহ করা হবে। এতে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল তৈরী করা হবে। ইউনিয়ন ভূমি অফিস/সংশ্লিষ্ট ভূমি অফিসের অন্তর্গত মৌজাসমূহের হোল্ডিং মালিকদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর হালনাগাদ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল সৃজন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ জন্যে ভূমির সকল হোল্ডিং মালিকগণকে সর্বশেষ ভূমি উন্নয়ন কর রশিদ, খতিয়ানের কপি/পর্চা, জাতীয় পরিচয়পত্রসহ ক্যাম্পে উপস্থিত হয়ে মোবাইল নম্বর হালনাগাদসহ অনলাইন হোল্ডিং অন্তর্ভুক্ত করতে পারবেন। এ বিষয়ে ইউএনডিপি বাংলাদেশের দক্ষিণ কেরানীগঞ্জ ক্যাম্প প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আনিস উর রহমান বলেন, অনলাইন কর পরিশোধের ক্ষেত্রে যারা ভুল মোবাইল নম্বরে রেজিষ্ট্রেশন করেছিলেন তারা এ ক্যাম্পেইনে সব কাগজ-পত্র সহ আসলে তাদের হোল্ডিং হালনাগাদ করতে পারবে। একই সাথে যাদের হোল্ডিং নম্বর এখনও অনলাইন ডাটাবেইজে অন্তর্ভুক্ত হয়নি। তারাও তাদের কাগজপত্র সহ আসলে অনলাইনে হোল্ডিং নম্বর অন্তর্ভুক্ত করতে পারবেন।ভূমি তথ্য সংগ্রহে ক্যাম্পেইন যোগ দিয়ে কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি (দক্ষিণ) আফতাব আহমেদ বলেন, এতদিন যারা অনলাইন হোল্ডিং থাকা সত্তেও ভুল মোবাইল নম্বরের কারণে ভূমি কর অনলাইনে পরিশোধ করতে পারছিলেন না। তারা বৈধ কাগজ-পত্রসহ তথ্য সংগ্রহে ক্যাম্পে যোগাযোগ করলে হোল্ডিং নম্বর হাল নাগাদ করতে পারবেন। এ ছাড়াও যারা অনলাইনে নামজারি ও জমা ভাগ করতে পারেনি, তবে আর এস খতিয়ান অনুযায়ী হাতে লেখা নামজরি ও জমাভাগ করেছেন তারা এই ক্যাম্পে আসলে তাদের হোল্ডিং নম্বর অনলাই অন্তর্ভুক্ত করে মোবাইল নম্বর যুক্ত করার মাধ্যমে ভূমি খাজনা বা কর দিতে পারবেন। তিনি আরও বলেন, হালনাগ করণ এ কার্যক্রমের মাধ্যমে ভূমি মালিকরা ঘরে বসেই জমিজমার।খাজনা পরিশোধ করতে পারবেন। ক্যাম্পেইনের এই কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতে থানা এলাকায় মাইকিং সহ লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি মসজিদ থেকেও এলান করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত