প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
তরুণ উদ্ভাবকের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহ দিতে কলেজ ছাত্রের তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী উদ্ভাবিত যানটি পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজ ছাত্র রিজয়ান রশীদের তৈরি গো-কার্টটি ঘুরে দেখেন এবং এর নকশা ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।একপর্যায়ে তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। তার এই উদ্যোগে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত