প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
কেরানীগঞ্জ থানার অদুরে সড়ক দুর্ঘটনায় মো. সুলতান (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত পোনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। পথচারী প্রিয়ন্তী ও তার স্বামী জানিয়েছেন, “কেরানীগঞ্জ থানার অদুরে বিপরিত পাশে ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার পাশে পড়ে ছিল লোকটি। কেউ ধরছিল না। ছটফট করতে দেখে আমরা তাকে উদ্ধার করি এবং বিষয়টি তৎক্ষণিক থানায় পুলিশকে ফোনে জানাই।”তারা আরও বলেন, “পুলিশ জানায়, আপনারা তাকে হাসপাতালে নিয়ে যান। তাদের কোনও সহযোগিতা না পেয়ে সেখানে আশপাশের লোকজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে হাসপাতালের উদ্দেশ্য যাই। পথে জুরাইন এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু রাখেনি। তারা ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।” তারা জানান, কোনও একটি গাড়ির ধাক্কায় তিনি দূর্ঘটনার শিকার হয়েছেন ধারণা করা হচ্ছে। তবে কোন গাড়ি সেটি সেখানকার লোকজন কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহত বৃদ্ধ শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুজুম আলী চৌকিদারের ছেলে। বর্তমানে তিনি ইকুরিয়া এলাকায় থাকতেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত