প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
নরসিংদীতে হিন্দু বাড়িতে হামলায় আহত ১
নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীতে সদর উপজেলায় এক হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার নরসিংদী পৌরসভার মধ্য কান্দা পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাহফুজুল ভূঁইয়া ও মাওলানা ওলিউল্লাহর নেতৃত্বে একদল মুখোশধারী লোক ওই বাড়িতে হামলা চালান বলে জানেন। এসম বাড়িতে থাকা তারক সাহা রায়'কে (বয়স ৬৯) হকি স্টিক ও কাঠের লাঠি দিয়ে গুরুতরভাবে পিঠিয়ে আহত করেন। এক পর্যায় তারক সাহা রায় জ্ঞান হারিয়ে ফেললে তারা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে নরসিংদী উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নরসিংদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তারক সাহা রায় বলেন, তার ছেলে অতনু সাহা রায় সাথে এর আগে তাদের দুর্গাপূজার সময় হামলার ঘটনা ঘটেছিল। ছেলের সাথে পূর্ব শত্রুতার কারণে এই হামলা হতে পারে বলে তিনি জানান।নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘হামলা ঘটনায় এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। লিখিত অভিযোগ করলে আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেবো।'
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত