প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
ব্লাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও গেট-টুগেদার ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
জবি প্রতিনিধি ||
৩০ এপ্রিল, বৃহস্পতিবার বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন (ব্লাজা)–এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও গেট-টুগেদার ২০২৬ অনুষ্ঠান রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্টের “প্লাটিনাম লাউঞ্জে” অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানটি ব্লাজা’র প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদ-এর সুচিন্তিত পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত হয়। এতে সম্মানিত অতিথিবৃন্দ, আইনজীবী ও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ অ্যাডভোকেট রাশেদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আশরাফ রহমান এবং অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন রুমি। তারা তাদের বক্তব্যে ব্লাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নবগঠিত কমিটির জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। তিনি আইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ব্লাজা যে একটি অরাজনৈতিক, মানবকল্যাণমূলক আইনী সংগঠন—তা সুস্পষ্টভাবে তুলে ধরেন। একই বিষয়টি ব্লাজার কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহরিয়ার ফিদাও তার বক্তব্যে গুরুত্বসহকারে উপস্থাপন করেন।এছাড়াও ব্লাজা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ওমর মূসা তার বক্তব্যে নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্লাজা একটি মানবকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে আইন শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের দক্ষতা উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লাজা কেন্দ্রীয় পরিষদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট সোমাইয়াদ শাহরিয়ার ফিদা। এছাড়াও সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের বিভিন্ন সম্মানিত আইনজীবী, ব্লাজা কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই আয়োজনের মাধ্যমে ব্লাজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক বন্ধন দৃঢ়করণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়।সভায় উপস্থিত অন্যান্য অতিথিরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভবিষ্যতে ব্লাজা’র কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আইন শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকল অতিথি, আইনজীবী, সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ব্লাজা পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।উল্লেখ্য, ব্লাজা একটি অরাজনৈতিক, মানবকল্যাণমূলক আইনী সংগঠন, যা আইন শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের দক্ষতা উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ১১টি ইউনিট/শাখা অনুমোদন নিয়ে ব্লাজার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত