প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৩
গাজীপুরে পার্লারে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুর নগরের কড্ডা নান্দুনে এলাকায় একটি বিউটি পার্লারে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে কড্ডা নান্দুন এলাকায় “রিফাত বিউটি পার্লার”-এ এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত পার্লারের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে পার্লারে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।পার্লারে থাকা রফিকুল ইসলাম খান বলেন, “মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া তার দলবল নিয়ে এসে আমার মেয়ের বিউটি পার্লারে হামলা চালায়। তারা আমার মেয়ে এবং আমাকে মারধর করে। একপর্যায়ে উত্তেজিত হয়ে পার্লারের আসবাবপত্র ভাঙতে শুরু করে এবং পরে পার্লারে আগুন ধরিয়ে দেয়।”বাসন থানার পরিদর্শক (ওসি) শাহিন খান বলেন, “সন্ত্রাসীরা একটি পার্লারে ভাঙচুর ও আগুন দিয়েছে বলে খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি।”
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত