প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
কেরানীগঞ্জে ইন্টারনেট ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ইন্টারনেট সেবার অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকরা।কমান্ডার নেট এর স্বত্বাধিকার মো: রাসেল লিখিত অভিযোগে জানান, কমান্ডার নেট, সাউথ কে অনলাইন, নিউ টপ লিঙ্ক, কিংস নেট, এম এম কমিউনিকেশন, অসিফা অনলাইন, গুড লিংক বিডি, বেসিক কমিউনিকেশন এবং মিনারা ফিরোজ ইনফো টেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিটিআরসি অনুমোদিত ইন্টারনেট সেবা দিয়ে আসছে। গত ৫ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শুভাঢ্যা পূর্বপাড়া এলাকার জেলে পাড়া সংলগ্ন নয়া শুভাঢ্যা প্রাইমারি স্কুলের পাশে জরুরি ইন্টারনেট লাইনের প্রধান অপটিক্যাল ফাইবার ক্যাবল পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়। এতে এলাকার প্রায় পাঁচ শতাধিক গ্রাহক, শিক্ষার্থী ও অনলাইন ব্যবসায়ীরা ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটছে। দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাবল কেটে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে এবং ইন্টারনেট ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছে।এ বিষয়ে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের ইন্টারনেট ব্যবসায়ীরা।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত