প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
জবিকসের নতুন নেতৃত্বে খন্দকার হাবিব ও আবদুল হালিম
রাকিব মাহী, জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) নির্বাচন ২০২৬- এ অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।সকল পদে কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় আজ রবিবার (১০ মে ২০২৬) উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, পিইঞ্জ কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করেন।সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল, প্রচার ও দপ্তর সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মোঃ জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছাঃ শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোঃ শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।এছাড়াও সদস্য পদে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহুদ দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মোঃ মনির হোসেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত