প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
দেশে হামে একদিনে ৬ মায়ের কোল খালি
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৬ শিশু মারা গেছে। পাশাপাশি গত একদিনে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ শিশু মারা গেছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২ ও ময়মনসিংহে হামের উপসর্গে এক শিশু মারা গেছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৪১৫ শিশুর মৃত্যু হয়েছে।এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৪১ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৬ হাজার ৯৩৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩৫ হাজার ৯৮০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩১ হাজার ৯৯২ শিশু ছাড়পত্র পেয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত