প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
আগে দেখতাম সবাই আ. লীগ করে, এখন দেখি...
নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনীতিক পরিস্থিতি এবং নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে চলামন রাজনীতির রূপান্তর নিয়ে তার করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি মনে করেন না যে তিনি কোনো ভুল করেছেন। এমনকি ইমরান খানের মতো নতুন দল গঠন না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন, এমন প্রশ্নের জবাবেও নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন সাকিব আল আহসান।রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দেশে ফেরেননি। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেওয়া কি কোনো নিরাপত্তা শঙ্কা থেকে ছিল? এমন প্রশ্নের জবাবে সাকিব বেশ আবেগপ্রবণ উত্তর দেন। বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এলাকার মানুষের কাছে তার পরিচিতি এবং টান সবসময়ই ব্যক্তিগত ও শেকড়কেন্দ্রিক ছিল।উল্লেখ্য, সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রিকেটপাড়ায় দীর্ঘ সময় ধরে নানা গুঞ্জন থাকলেও তার এই সাক্ষাৎকারটি দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত