প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান, সিনেট ভবন থেকে হেটে সামাজিক বিজ্ঞান অনুষদে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ কর্মশলার আয়োজন করেন।এদিকে কর্মশালা শেষে বেলা পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে হেঁটে তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসে পৌঁছান। মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১২ টা ২৩ মিনিট) সভাটি চলছিল।এসময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা যায়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত