প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
কেরানীগঞ্জে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় মো. সোহাগ নাম এক ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তার মো. সোহাগের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চর ভূইয়া এলাকায়।পুলিশ বলছেন, গতকাল রাতে কেরানীগঞ্জ মডেল থানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তিনি কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকার পরিবার নিয়ে বসবাস করতেন।পুলিশ আরও জানায়, সোহাগের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত