প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
বিয়ের ৭ দিন না যেতেই স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ অভিনেত্রীর
অনলাইন ডেস্ক ||
সম্প্রতি গোপনে বিয়ের খবর প্রকাশের এক সপ্তাহ না যেতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তিনি জানান, তার সংসার ভাঙার চেষ্টা চলছে।অভিনেত্রীর দাবি করেন, গত এক বছরে শোবিজ অঙ্গনের কথিত কয়েকজন মডেল ও নায়িকা তার দাম্পত্য জীবনে সমস্যা তৈরির চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের মধ্যে কেউ কেউ তার স্বামীর সঙ্গে পরকীয়ার সম্পর্কেও জড়িয়েছেন।তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। বরং সংশ্লিষ্টদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।সুবাহর এমন পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের কেউ জানতে চেয়েছেন সেই কথিত নায়িকাদের পরিচয়, আবার কেউ প্রশ্ন তুলেছেন তার স্বামীর আচরণ নিয়েও।জানা গেছে, সুবাহর স্বামী হাসান যুক্তরাষ্ট্রপ্রবাসী। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় দেড় বছর আগে পারিবারিক আয়োজনে যুক্তরাষ্ট্রপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাসানের সঙ্গে বিয়ে হয় সুবাহর। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি নিজেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন ‘বসন্ত বিকেল’খ্যাত এই নায়িকা।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত