প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ
চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন বর্তমান কমিটির দফতর সম্পাদক রাফসান জনি রিয়াজ। তিনি বলেন, দলের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। যারা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন, তারা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কমিটির পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য পদে থাকা নেতারাও রয়েছেন।পদত্যাগকারী নেতাদের একজন ও কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক কমিটি গঠন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তারা হতাশ হয়েছেন। রাজনৈতিক সংগঠনে ব্যক্তি স্বার্থ ও দুর্নীতির চর্চা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, দলীয় পদ থেকে সরে দাঁড়ালেও ভবিষ্যতে জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করে যাবেন তারা।উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত