প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী কোহিনুর বেগম, মানবিক সহায়তার আবেদন
নিজস্ব প্রতিবেদক ||
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দারিদ্র্য আর অসুস্থতার সঙ্গে লড়াই করে মানবেতর জীবনযাপন করছেন মেহেরপুর জেলার গাংনী থানার গাড়াডোব গ্রামের অসহায় নারী কোহিনুর বেগম (৫৯)। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন এই নারী। চিকিৎসার অভাবে ঘরের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন তিনি। একটু ওষুধ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ স্বামীর আয় সীমিত আয়ের কারণে ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় ওষুধ, খাবার এবং চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর মুখে চলে যাচ্ছেন তিনি। মানবিক সহায়তা পেলে হয়তো আবারও কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন কোহিনুর বেগম। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।অসহায় এই নারীর চিকিৎসা ও জীবন বাঁচাতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।সহযোগিতার জন্য নিচের এই ঠিকানায় এসে সরাসরি টাকা দিতে পারে অথবা নিচের মোবাইল ব্যাংকিং এ পাঠানো অনুরোধ রইল। মো. তামিম- 01404282799 (বিকাশ এবং নগদ) সরাসরি যোগাযোগের ঠিকানা: জেলা- মেহেরপুর, থানা- গাংনী, ডাকঘর- গাড়াডোব, গ্রাম- গাড়াডোব জলিবিল পাড়া।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত