প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
শাহ আলী মাজারে ভক্তদের ওপর হামলা: গ্রেপ্তার ৩ আসামি
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মিরপুরের সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহঃ) এর মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ৬ নং এজাহার নামীয় আসামি শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে প্রাপ্ত আসামি মো. আরমান দেওয়ান (২৯) ও এজাহারনামীয় ৫ নং আসামি মো আজম (২৬)।ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ আলী মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় এক নারীর মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে, গত ১৪ মে মাদক সেবনের অভিযোগে সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহঃ) এর মাজারে আগতদের মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার (১৫ মে) রাতে শাহ আলী থানায় ৯ জনের নামে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন মোসাম্মৎ রেসমি বেগম (৪০) নামের এক নারী।মামলার এজাহারে বলা হয়, বাদী শাহআলী থানাধীন সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহঃ) মিরপুর মাজার শরীফে প্রায় ১৭ বছর ধরে জিয়ারতী করে আসছি। বিভিন্ন সময় মাজারে ওরশ হলে আমি সেখানে আস্তানা করে ভক্তবৃন্দের সহযোগীতা করি। প্রতি বৃহস্পতিবার মাজারে সন্ধ্যার পরে মানত ও জিয়ারতের জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। গত ১৪ মে রাত ১২টার দিকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যরা পূর্ব পলিকল্পিতভাবে বে-আইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠিসোটা নিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রধান গেট দিয়ে মাজারের অভ্যন্তরে অনধিকার প্রবেশ করে জিয়ারতকারী এবং মানতকারীদের উপর অতর্কিতভাবে হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় সাধারণ ও গুরুতর জখম করে। আরও বলা হয়, মাজারের সিন্নি গাছের গোড়ায় থাকা লাল কাপড় টানা হেচড়া করে ছিরে ফেলে ও মোমবাতি জ্বালানোর প্লেট ভাংচুর করে চরমভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই ঘটনা দেখে আমি আসামিদেরকে নিষেধ করলে তারা ক্ষীপ্ত হয়ে আমাকে এলোপাতারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত