প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে অপপ্রচার রোধে জবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ
জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার রোধে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচ থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন যানবাহনে গিয়ে এ কার্যক্রম কর্মসূচি শেষ করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ন আহবায়ক আহবায়ক জাফর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিতরণকৃত লিফলেটে গণভোটের চারটি প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরে বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়। এতে বলা হয়, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে গণভোটের ‘খ’ নং প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী এবং তা নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল বলেও উল্লেখ করা হয়।লিফলেটে বলা হয়, বিএনপি ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে সংসদের আসন সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব চায়। এছাড়া জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়, এমন উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাঠানোর বিরোধিতা করে দলটি।এতে আরও উল্লেখ করা হয়, জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের নোট অংশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল নির্বাচনি ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে।লিফলেটে গণভোটের ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নং প্রশ্নের বিষয়ে বিএনপির পূর্ণ সমর্থনের কথাও তুলে ধরা হয়। সেখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং অন্যান্য সংস্কার বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা বলা হয়।ছাত্রদল নেতাকর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াতে একটি দেশবিরোধী গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের জবাব দিতেই শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত