প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: জামিন পেলেন ইমান উল্লাহ মাস্তান
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় করা মামলায় মো. ইমান উল্লাহ ওরফে মাস্তানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ মে) ইমান উল্লাহ ওরফে মাস্তানের ঘনিষ্ঠ আত্মীয় মোহাম্মদ সেন্টু ঢাকার কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেন। পরিবার সুত্রে জানা গেছে, গতকাল উচ্চ আদালতে জামিন পেয়েছেন ইমান উল্লাহ ওরফে মাস্তান। আজকে সকালে তিনি কারা মুক্ত হয়ে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। মামলার অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার বিষয়ে গোপনে ও প্রকাশ্যে প্রাথমিক তদন্তাকলে জানা যায় যে, আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় তারা জনবহুল এলাকায় অবৈধভাবে ৮ থেকে ১০ বছর ধরে অনুমান ৫০/৬০ জন শিশু, মহিলা, পুরুষ শ্রমিক নিয়ে ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে। একাধিক সময়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহীনি, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ফ্যাক্টারী বন্ধ ও সিলগালা করা হলেও অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জন আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় পুনরায় ফ্যাক্টরীর সামনের গেইটে তালাবদ্ধ করে ভিতরে লুকিয়ে লুকিয়ে বিপদজনক দাহ্য পদার্থ দিয়ে কার্যক্রম চলমান রাখে। এর ফলে বহু মানুষ অগ্নিকাণ্ডের মৃত্যু হয়। উল্লেখিত আসামিরা এলাকায় পেশী শক্তির মাধ্যমে দেশের প্রচলিত আইন অমান্য করে অধিক গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় অবৈধভাবে বিপদজনক দাহ্য পদার্থ দিয়ে ফ্যাক্টরীতে অবৈধ ভাবে শিশু শ্রমিকদের নিয়োগ দেয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জুয়েল রানা ইমান উল্লাহসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- কারখানাটির মালিক মো. আকরাম উল্লাহ আকরাম এবং তার ছেলে আহনাফ আকিফ আকরাম।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত