প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
আমার একটা ছোট্ট মেয়ে আছে, এরচেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন_ সুব্রত বাইনের মেয়ে
আদালত প্রতিবেদক ||
রাজধানীর বাড্ডা এলাকায় সোহেলী তামান্না হত্যা চেষ্টা এক মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি চলাকালে বিথি ক্ষোভ প্রকাশ করে বলেন," এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে"।শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখান।গ্রেপ্তার শুনানিতে আদালতের অনুমতি নিয়ে সুব্রত বাইনের মেয়ে বলেন, "এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন? আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি। এত টাকা কই পাবো? আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। ছাত্রলীগ, যুবলীগের সাথে জড়িত থাকবো কিভাবে? শুধুমাত্র বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার ১৩ বছরের একটা মেয়ে বাচ্চা আছে। এর আগে আমি একটি মামলায় জামিন পেয়েছিলাম। পরে আবারও সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বারবার এত মামলা দেওয়ার কারন কী জানিনা। আমি সেদিন আমার বাবাকে দেখতে গেছিলাম। সেকান থেকেই আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বাবা হিসেবে তাকে দেখতে যেতেই পারি। আমি জুলাইয়ের সময় পার্ট টাইম জবের জন্য সিলেট গেছিলাম। এর বাহিরে আমার কিছুই জানা নেই। আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই মামলার সাথে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আবেদন করেছেন। তবে তার পক্ষে কোনো আইনজীবী ছিলো না। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সাথে সন্দিগ্ধ আসামি খাদিজা ইয়াসমিন বিথির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বিধায় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত