প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যাকাণ্ডের বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৩ মে) বিকালে ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তিনি আরও বলেন, এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত