প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
রামিসার রেশ কাটতে না কাটতেই কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলাবাগানে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আশরাফুল হুদা রুবেলকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন ৯ নর্থ সার্কুলার রোডের একটি বাসা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভুক্তভোগী শিশুটির পরিবার ও অভিযুক্ত প্রতিবেশি। অভিযুক্ত চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠলে এলাকাবাসী তাকে ভবনে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।তিনি আর জানান, রাতে ভুক্তভোগী শিশুটির মা কলাবাগান থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি শিশুটির মেডিকেল পরীক্ষা করে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত