প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
রামিসাকে ধর্ষণের পর হত্যা: দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
আদালত প্রতিবেদক ||
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ করেন আদালত।আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে আদালতে এই অভিযোগপত্র জমা দেয়া হয়। এরপর তা গ্রহণ করে বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক।আদালত সূত্রে জানা যায়, সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহোযোগিতার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত