প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
শাকিব-বুবলীর সংসারে নতুন অতিথি, ছেলে না মেয়ে?
||
গত কয়েক মাস ধরে জোর গুঞ্জন উড়ছিল—দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের মা হওয়ার সুখবর জানালেন এই অভিনেত্রী। শুধু নতুন অতিথির আগমনের খবরই নয়, প্রকাশ করেছেন কন্যার নামও। শুক্রবার (৫ জুন) বিকালে শবনম বুবলী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে জানান, গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।এ পোস্টে শবন বুবলী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” একইসঙ্গে মেয়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। ফটোকার্ডের শেষে তিনি লেখেন, “উচ্ছ্বসিত বাবা-মা শাকিব খান ও বুবলী।” বুবলীর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা নবজাতকের সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মন্তব্য করছেন। বলে রাখা ভালো, ২০২২ সালে শাকিব খান ও বুবলীর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত