প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ কম্পন হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এ বিষয়ে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানায়, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।এদিকে, বাংলাদেশের ছাড়াও ভুটান, ভারত ও চীনেও ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত