প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
পরিবেশ চলচ্চিত্র উৎসবে ছয় বিভাগে পুরস্কার জিতল জবি শিক্ষার্থীর চলচ্চিত্র।
জবি প্রতিনিধি ||
পরিবেশ ও জলবায়ু সচেতনতা নিয়ে নির্মিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Stone’ পরিবেশ চলচ্চিত্র উৎসবে ৬টি বিভাগে পুরস্কার জিতে প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রওনাকুর সালেহীন।সম্প্রতি ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ দেশের বিভিন্ন প্রান্তের নির্মাতারা অংশ নেন। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘Story of a Stone’ বিষয়বস্তু, নির্মাণশৈলী ও পরিবেশবান্ধব বার্তার জন্য বিশেষভাবে আলোচিত হয়।উৎসবের ফলাফলে দেখা যায়, চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড ও সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করেছে। একই সঙ্গে নির্মাতা রওনাকুর সালেহীন সেরা পরিচালক ও সেরা শিল্প নির্দেশক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ ছাড়া চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ সেরা সংগীত পরিচালক পুরস্কার লাভ করেন। সব মিলিয়ে একক চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ ৬টি বিভাগে পুরস্কার জিতে উৎসবের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে ‘Story of a Stone’।মাত্র ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের দায়িত্ববোধের গল্প তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় ও প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রভাবশালীভাবে উপস্থাপন করা হয়েছে এতে।পুরস্কারপ্রাপ্তি নিয়ে রওনাকুর সালেহীন বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ‘Story of a Stone’-এর মাধ্যমে এমন একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।”উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ু জাদুঘর এবং ঢেঁকি প্রযোজনার যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান আয়োজক ছিলেন মো. নিজাম উদ্দিন। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করতে আয়োজিত এ উৎসব ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছে। আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে চলচ্চিত্রের মতো সৃজনশীল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পা
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত