প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
মোটরসাইকেল চালককে চলন্ত অবস্থায় ইট নিক্ষেপের ভিডিও ভাইরাল, আটক ১
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় এক মোটরসাইকেল চালককে চলন্ত অবস্থায় ইট নিক্ষেপের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে রাফি নামের ওই মোটরসাইকেল চালক আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।তিনি জানান, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা ছিল না। হামলাকারী এবং ভুক্তভোগী পূর্ব পরিচিত ছিল। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা আজ (বৃহস্পতিবার) একজনকে আটক করেছি।তবে তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি। এই ঘটনায় থানায় কোনো অভিযোগও দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।এর আগে বুধবার (১০ জুন) রাত ১২টা ১০ মিনিটে পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী লেনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েকজন তার ওপর হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একজন রাফির ওপর ইট ছুড়ে মারে। ইটটি রাফির মাথায় গিয়ে পড়লে তিনি মোটরসাইলেকসহ মাটিতে লুটিয়ে পড়েন। তখন আরো কয়েকজন এসে রাফিকে তুলে বসায় এবং একজন তার মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।তবে ওসি সাজ্জাদ হোসেন বলেছেন, ভুক্তভোগীর মোটসাইলেকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটি থানা হেফাজতে রয়েছে।তিনি আরো জানান, রাফি আঘাত পাওয়ার পর হামলাকারীরা তাকে একটি অটোতে তুলে দেয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত