প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
কেরানীগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত- প্রাণনাশের হুমকি, পরিবারসহ আহত ৩ জন
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে জমি-জায়গা নিয়ে বিরোধের জের ধরে দৈনিক জনকণ্ঠ ও রাইজিংবিডি'র কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শিপন উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। এসময় সাংবাদিক শিপন উদ্দিনসহ তার পরিবারের তিন সদস্য আহত হন। শুক্রবার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছে। আজ শনিবার পরিবার সুত্রে এসব তথ্য জানা গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় ফিরোজ উদ্দিন দিপু, ফরিদ উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক বাবু তাদের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এ সময় বাধা দিতে গেলে সাংবাদিক শিপনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলায় তার মা ও বোনও আহত হন।উপজেলা প্রতিনিধি সাংবাদিক শিপন জানান, হামলাকারীরা আমার সৎভাই। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মামলা চলছে। মামলার রায় আমার পক্ষে আসায় পরিকল্পিতভাবে বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, অভিযোগ দায়েরের ভিক্তিতে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত