প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
কালের কণ্ঠের সাংবাদিক আলতাফ হোসেন মিন্টুর মায়ের মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলতাফ হোসেন মিন্টুর মা শামসুন্নাহার বেগম (৫৫) মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার রাতে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথের মধ্যে তাঁর মৃত্যু হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার রাতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শরীরের এক পাশ অবশ হয়ে যায়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় ফিরে আসেন। তবে শনিবার রাত ৮টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় তাঁর নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।এদিকে, শামসুন্নাহার বেগমের মৃত্যুতে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত