প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক ||
উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জানা গেছে, সকালে ঢাকা থেকে রওনা হয়ে আকাশপথে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারে যাবেন।প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের সময় তিনি স্থানীয় বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সুধী সমাবেশে বক্তব্য রাখতে পারেন বলে দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত