প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
নেত্রকোণায় বজ্রপাতের তাণ্ডব, নিহত ২
নেত্রকোণা প্রতিনিধি ||
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় আজ সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মোড়াইল বিল ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) এবং ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বাসস’কে জানান, সকালে শামসুল হুদা মাছ ধরতে মোড়াইল বিলে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন,বজ্রপাতে নিহত ২ জনের লাশ দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সুত্রঃ বাসস
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত