প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
রাজধানীর বাবুবাজার ব্রিজে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানী ঢাকার বাবুবাজার ব্রিজে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (২২ জুন) ভোর বেলায় ঢাকার ২য় বুড়িগঙ্গা সেতু বাবুবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির ট্রাক বৃদ্ধ ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়, যা উপস্থিত লোকজনকে হতবাক করে তোলে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় স্থানীয়রা ওই এলাকায় সড়ক নিরাপত্তা জোরদার এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত