প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
বিশ্বকাপের উন্মাদনায় কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, ব্রাজিলের জয়
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কেরানীগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ। জমজমাট এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।শনিবার (২৭ জুন) বিকেলে কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়।নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে ব্রাজিলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন ‘ছবিওয়ালা’ খ্যাত স্ট্রাইকার তুষার আব্দুল্লাহ। এরপর শক্ত রক্ষণ গড়ে আর্জেন্টিনাকে আর কোনো সুযোগ না দিয়ে ১-০ গোলের জয় নিশ্চিত করে ব্রাজিল।জয়সূচক গোল করার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তুষার আব্দুল্লাহ।খেলা শেষে কেরানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।ম্যাচ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, ‘জয়-পরাজয় বড় বিষয় নয়। বিশ্বকাপের আবহে সবাই মিলে একটি আনন্দঘন বিকেল কাটাতে পেরেছি। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে আমরা সবাই সহকর্মী। এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও দৃঢ় করবে।’বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। মাঠজুড়ে ছিল ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত