প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএস: চূড়ান্ত ফল প্রকাশ করল পিএসসি
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হয়েছে।এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মে মাস থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়।চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো প্রার্থীদের।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত