প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে ৪ শিক্ষার্থী নিখোঁজ
ঠাকুরগাঁও প্রতিনিধি ||
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল তারা। এরপর আর খোঁজ পাওয়া যায়নি তাদের।এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছে ওই ৪ শিক্ষার্থীর পরিবার। নিখোঁজ ছাত্রীরা হলেন- উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং সুজতি রানী দেবনাথ (১৪)।এদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ দশম শ্রেণি ও সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা জানান, মঙ্গলবার ভোর ৬টায় তারা প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। এরপর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। স্কুল ও প্রাইভেটে খোঁজ নিয়ে জানা যায়, তারা কোথাও যায়নি। পরে রাতে থানায় জিডি করেছি। আমরা মেয়েদের ফেরত চাই।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘অভিভাবকরা সাধারণ ডায়েরি করেছেন। স্কুলছাত্রীদেরকে খোঁজ শুরু করা হয়েছে।’
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত