প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
খামেনির শেষযাত্রায় তেহরানের রাস্তায় কোটি কোটি জনতার ভিড়
অনলাইন ডেস্ক ||
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।আল জাজিরা জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এবং এর চারপাশের সড়কগুলোতে এই বিদায় অনুষ্ঠান চলছে। আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে সমবেত হয়েছেন কোটি কোটি শোকাহত মানুষ। তাদের এই বিশাল সমাগমকে জায়গা দিতেই খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সব কটি প্রবেশদ্বার। এর ফলে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ভেতরে প্রবেশ করে বিদায় অনুষ্ঠানে অংশ নিতে পারছেন।দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ইরান ও ইরাকের অন্তত পাঁচটি শহরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হয়েছে এই কর্মসূচি।খামেনির দাফনের জন্য প্রথমে চলতি বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরে তা স্থগিত করা হয়।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে খামেনি নিহত হন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত