প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চরম দুর্ভোগে নগরবাসী
চট্টগ্রাম প্রতিনিধি ||
টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে খোজ নিয়ে জানা গেছে, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, রহমতগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদ, হামজারবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে।ফলে কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী ও রোগী বহনকারী স্বজনদের পড়তে হয় চরম দুর্ভোগে। এর মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে 'উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি' বলে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।হামজারবাগ এলাকার বাসিন্দা জাহিদ ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই বাসার নিচতলা ও রাস্তায় পানি জমে যায়। এটা নতুন কিছু নয়।বহদ্দারহাট এলাকার বাসিন্দা চাকুরিজীবী হেফাজুতুল ইসলাম বলেন, হাঁটু পানিতে বাসা থেকে অফিসে যাওয়ার সময় রিকশা পাওয়া দুষ্কর, আর পেলেও দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যেন এখন ভাগ্যের ব্যাপার।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত