প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলায় যুবলীগের ২ নেতা রিমান্ডে
স্টাফ রিপোর্টার ||
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় সাবেক যুবলীগ নেতা মো. নুূরুল ইসলাম ও সজিব'কে দুই দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগের আদালত রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. শাহরিয়ার ইমতিয়াজ। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটনসহ মূল পরিকল্পনাকারী সনাক্ত ও গ্রেপ্তার করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একই সাথে মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার এবং আসামীদের হেফাজত হইতে আরো বিস্ফোরক উদ্ধারে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য রিমান্ডে নেয়া প্রয়োজন। আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।এর আগে গতকাল সোমবার রাতে এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার সকালে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক যুবলীগ নেতা নুূরুল ইসলাম ও সজিব'কে গ্রেপ্তার করে পুলিশ।মামলার অভিযোগ থেকে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে দলের ৬ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় জুলাই শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী ও দুজন সাংবাদিকসহ ছয়জনকে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মান্নান গাজী, শাহীন খন্দকার, জসীম উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরা পারসন মো. মজনু এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাঈদুল ইসলাম।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত