প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
সুইফটের বিয়ের রাস্তার ময়লা কিনতে ভক্তদের হুড়োহুড়ি
শুভ, সাব এডিটর ||
তারকার জনপ্রিয়তা কতটা বিস্ময়কর হতে পারে, তার নতুন উদাহরণ দেখালেন পপ তারকা টেইলর সুইফট। তার বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা সাধারণ আবর্জনা এখন বিক্রি হচ্ছে স্মারক হিসেবে। মাত্র ২৫ ডলারের এসব কিউব কিনতে হুড়োহুড়ি করেছেন সুইফটের ভক্তরা। প্রবাদ আছে—একজনের কাছে যা আবর্জনা, অন্যজনের কাছে তা সম্পদ। পপ তারকা টেইলর সুইফটকে ঘিরে যেন সেই প্রবাদই বাস্তবে রূপ নিয়েছে। তার বিয়ের পর ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা সাধারণ বর্জ্য এখন বিক্রি হচ্ছে চড়া দামে।নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের পর কুইন্সের শিল্পী জাস্টিন গিগনাক ভেন্যুর বাইরের রাস্তা থেকে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করেন। পরে সেগুলো স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবের মধ্যে সংরক্ষণ করে ‘পকেট গার্বেজ’ নামে বিক্রি শুরু করেন। প্রতিটি ছোট কিউবের দাম রাখা হয় ২৫ ডলার। অবিশ্বাস্য হলেও বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই সব কিউব বিক্রি হয়ে যায়। বড় আকারের কিছু কিউবের দাম রাখা হয়েছিল ১০০ ডলার পর্যন্ত। শিল্পী জাস্টিন গিগনাক জানান, বিয়ের অনুষ্ঠানের পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের এলাকা থেকে এসব জিনিস সংগ্রহ করা হয়েছে। তবে এগুলো সরাসরি টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের অতিথিদের ব্যবহৃত—এমন কোনো প্রমাণ নেই। মূল আকর্ষণ হলো, এগুলো ঐতিহাসিক একটি আয়োজনের কাছাকাছি স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। এই কিউবগুলোর মধ্যে রয়েছে সিগারেটের ফিল্টার, পানির বোতলের ঢাকনা, স্ট্র, প্লাস্টিকের সামগ্রী, একটি এয়ারপডসহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস। কিছু কিউবে এমন বর্জ্যও রয়েছে, যা ভক্তদের মধ্যে আরও কৌতূহল তৈরি করেছে। জাস্টিন গিগনাক এর আগেও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ঘিরে রাস্তার আবর্জনা সংগ্রহ করে শিল্পকর্ম হিসেবে বিক্রি করেছেন। এবার টেইলর সুইফটের বিয়েকে ঘিরে তার এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনায় এসেছে।
টেইলর সুইফটের ভক্তরা, যারা ‘সুইফটিজ’ নামে পরিচিত, প্রিয় তারকার সঙ্গে সম্পর্কিত যেকোনো স্মারক সংগ্রহে আগ্রহী। আর সেই উন্মাদনাই সাধারণ আবর্জনাকেও পরিণত করেছে ভক্তদের কাছে বিশেষ স্মৃতিচিহ্নে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত