প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে এইচএসসি পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুটি প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তিনি জানান, ভুল প্রশ্নের কারণে কোনো পরীক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব ও উত্তরার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা ও জলাবদ্ধতার বাস্তবতা বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত