প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে জরিমানা
আব্দুস সাত্তার, প্রতিনিধি টাঙ্গাইল ||
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারে অবস্থিত আরিফ বেকারিতে অগ্রিম মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রং ব্যবহার করে কেক ও রুটি তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও রুটি তৈরি করা হচ্ছিল। একই সঙ্গে খাদ্যপণ্যে অগ্রিম মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রং মিশিয়ে খাদ্যসামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়া যায়, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বাস্থ্য ও স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত