প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
হামের প্রকোপ কমছেই না, ২৪ ঘণ্টায় আরও ৪ প্রাণহানি
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেট বিভাগে তিন শিশুর এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৬৮৯ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।এদিকে গত একদিনে নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৫ হাজার ৫৩৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত