প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পর জরুরি সেবা ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।খুজেস্তানের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, ভূমিকম্পের পর উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনাকারী সব সংস্থাকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।তিনি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারি দলগুলো মাঠে কাজ করছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।এদিকে, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনাও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার পরিকল্পনা বিবেচনা করছে বলে দেশটির ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস ইসরায়েলে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। নতুন পরিকল্পনায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান অভিযানের পরিধি আরও বাড়ানোর কথাও রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত