প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
থামছে না হামের প্রকোপ, আরও ৪ শিশুর মৃত্যু
শুভ, সাব এডিটর ||
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও হামসদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৩০টি শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সময়ে ৮৭৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময় নতুন করে ১ হাজার ২১৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ৮৭৯ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে।এ সময় মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে প্রতিদিন নতুন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত