প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনালেই বিদায়, চাকরি ছাড়লেন বেলজিয়াম কোচ
শুভ, সাব এডিটর ||
স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচ রুডি গার্সিয়ার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ফরাসি কোচ।দ্য রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের (আরবিএফএ)-এর সঙ্গে সমঝোতার ভিত্তিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গার্সিয়া। ফলে বেলজিয়ামের ডাগআউটে তার ১৮ মাসের অধ্যায়ের সমাপ্তি ঘটছে।৬২ বছর বয়সী রুডি গার্সিয়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়ামের দায়িত্ব নেন। তার চুক্তির মেয়াদ চলতি মাসের ৩১ জুলাই পর্যন্ত থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দেন তিনি।বিশ্বকাপে শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। সেই ব্যর্থতার পর থেকেই গার্সিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পারস্পরিক সমঝোতার মাধ্যমে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে পৌঁছায় দুই পক্ষ।এখন নতুন কোচের সন্ধানে নামবে বেলজিয়াম ফুটবল ফেডারেশন, যার কাঁধে থাকবে দলকে আগামী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর জন্য প্রস্তুত করার দায়িত্ব।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত